পৃষ্ঠা: প্রচ্ছদ
সিরিজ নাম: ছোটদের অ্যাস্ট্রনমি
বইয়ের নাম: সৌরজগতের গ্রহ
লেখকের নাম: সিকাত রহমান
পৃষ্ঠা: ১
সিরিজ নাম: ছোটদের অ্যাস্ট্রনমি
শিরোনাম: সৌরজগতের গ্রহ
পৃষ্ঠা: ২
শিরোনাম: শুরু
বাদামী ঘরে:
বন্ধুরা,
মহাকাশ মহাবিশ্বের সবকিছুর প্রতি শান্তি কামনা করছি। আশা করি, তোমরা সবাই ভালো আছো।
আমি ওশান। আমি ও আমার দুই বন্ধু রিমন ও তমাল মিলে "সবুযান" অর্থাৎ সবুজ মহাকাশযানে করে মহাবিশ্বের কিছু কিছু সুন্দর জায়গা ঘুরে বেড়াবো, আর তোমাদের দেখাবো। তোমরাও যেতে চাইলে চলে এসো আমাদের সাথে।
পৃষ্ঠা: ৩
শিরোনাম: সূর্য
সহ-শিরোনাম: আমাদের সবচেয়ে কাছের তারা
আকাশী ঘরে: সূর্য একটি তারা, এবং এটি আমাদের পৃথিবীর সবচাইতে কাছের তারা। তাই আকাশের অন্যান্য তারার চাইতে সূর্যকে অনেক বড় ও উজ্জ্বল দেখি।
লাল ঘরে: এজন্য সূর্যকে বুঝতে পারলে আকাশের অন্যান্য তারাদেরকেও বুঝতে পারবে। সূর্য অনেক অনেক গরম একটা আগুনের বলের মতো।
সবুজ ঘরে: সূর্যের চারদিকে আমরা ঘুরছি। তাই সূর্য দিয়েই আমাদের যাত্রা শুরু। সূর্য আমাদের আলো দেয়। আমরা পৃথিবীর মানুষেরা সূর্য থেকে ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে। তাই আলো এসে পৌঁছতে ৮ মিনিটেরও বেশি সময় লাগে। সূর্য এত বড় যে, প্রায় ১৩ লক্ষ পৃথিবী এর মধ্যে ঢুকিয়ে রাখা যাবে।
পৃষ্ঠা: ৪
শিরোনাম: সৌরজগত
সহ-শিরোনাম: সূর্য ও তার নিজের এলাকা
আকাশী ঘরে: সূর্যের মাঝে একটা জায়গাকে কেন্দ্র করে তার চারদিকে যা কিছুই ঘুরছে, তাকেই সৌরজগত বলে। এতে আছে সূর্য, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, বামন গ্রহ, ধুলিকণা, গ্যাস, ইত্যাদি আরো অনেক কিছু।
সবুজ ঘরে: এই পর্বে তোমাদের সৌরজগতের গ্রহগুলোতে ঘুরতে নিয়ে যাবো। তাদের কিছু কিছু চাঁদের নাম জানাবো, সেগুলো কেমন, দেখাবো। তার আগে জেনে নেই, "গ্রহ" কি?
বেগুনি ঘরে: তারার চারদিকে অনেক বড় বড় গোলাকার যে বস্তুগুলো ঘুরে বেড়ায়, তাদের গ্রহ বলে। এছড়াও গ্রহ হতে হলে আরো কিছু শর্ত পূরণ করতে হবে, যেগুলো পরে জানাবো। যেমন, আমাদের পৃথিবী একটা গ্রহ। সৌরজগতে ৮টি বড় গ্রহ রয়েছে। সেই সাথে অনেক ছোট গ্রহ রয়েছে, যাদেরকে বামন গ্রহ বলে।
পৃষ্ঠা: ৫
শিরোনাম: বুধ
সহ-শিরোনাম: সবচেয়ে ছোট, সবচেয়ে দ্রুত ও সূর্যের সবচেয়ে কাছের গ্রহ
আকাশী ঘরে: সূর্য ওঠার আগে ও সূর্য ডোবার পর অল্প সময়ের জন্য সূর্যের কাছে ছোট্ট একটি তারার মতো মনে হয়।
সবুজ ঘরে: এখানে ৮৮ দিনে এক বছর হয়; অর্থাৎ আমাদের পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘোরার আগেই বুধ চারবার ঘুরে আসে।
বেগুনি ঘরে: গ্রহটার মাটি অনেক শক্ত। পাথরের টুকরো বা মিটিরাইট (উল্কাপিণ্ড) পড়ে অনেক গর্ত তৈরি হয়েছে। গ্রহটিতে বাতাস নেই, আকাশ অন্ধকার দেখায়।
পৃষ্ঠা: ৬
শিরোনাম: শুক্র
সহ-শিরোনাম: সবচেয়ে উজ্জ্বল ও গরম গ্রহ
সবুজ ঘরে: পৃথিবী থেকে একটু ছোট গ্রহটি। এখানে সূর্য পশ্চিমদিকে উঠে আর পূর্বদিকে ডুবে।
আকাশী ঘরে: এটাকে দেখে সবচেয়ে উজ্জ্বল তারা মনে হয়। তাই ভোরে 'শুকতারা' আর সন্ধ্যায় 'সন্ধাতারা' বলি।
বেগুনি ঘরে: এখানে বাতাস আর মাটি অনেক গরম। পাহাড় থেকে আগুন বের হয়। এগুলোকে বলে আগ্নেয়গিরি।
পৃষ্ঠা: ৭
শিরোনাম: পৃথিবী
সহ-শিরোনাম: পানিময় নীলাভ গ্রহ
রংধনুর নিচে: বৃষ্টির দিন সকালে বা বিকেলে সূর্যের আলো পানির ফোঁটাগুলোতে পড়ে অপূর্ব সুন্দর রংধনু তৈরি করে।
সবুজ ভূমিতে: উঁচু উঁচু পর্বত থেকে বরফ গলে হয় পানি। আকাশে উড়ে যাওয়া মেঘ থেকেও বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে পানি। এই পানির জন্যই প্রাণ। আর অল্প কিছু ডাঙ্গা বা মাটি রয়েছে, সেখানেই আমরা আটশ' কোটিরও বেশি মানুষ বসবাস করি।
পৃষ্ঠা: ৮
শিরোনাম: মঙ্গল
সহ-শিরোনাম: কাছের লাল গ্রহ
মঙ্গলের নিচে: এখানে বাতাসে যে ধুলোবালি উড়ছে, সেগুলোর রঙ লাল। তাই মঙ্গলকে লালচে দেখায়।
পর্বতের পাশে: অলিম্পাস মন্স
সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত
হলুদ ঘরে: রাতের আকাশে লাল তারার মতো দেখায়। এটা আকারে পৃথিবীর ছোট। সূর্যের চারদিকে একবার ঘুরতে ২ বছর লাগে।
আকাশী ঘরে: মঙ্গলের মাটিতে পৃথিবী থেকে পাঠানো যে যানবাহনগুলো ঘুরে বেড়ায়, আর ছবি পাঠায়, সেগুলোকে "রোভার" বলে।
বেগুনি ঘরে: একদিন তোমরাও স্পেইসশিপে করে মঙ্গলে যাবে। সেখানে বসতি গড়ে তুলবে; ঘুরে বেড়াবে মঙ্গলের মাটিতে।
পৃষ্ঠা: ৯
শিরোনাম: সিরিস
সহ-শিরোনাম: অ্যাস্টারয়েড বেল্টের একমাত্র বামন গ্রহ
সবুজ ঘরে: ছোট বড় কোটি কোটি পাথরের টুকরো বৃত্তাকার একটা জায়গায় দল বেঁধে সূর্যের চারদিকে ঘুরছে। এদেরকে অ্যাস্টারয়েড বা গ্রহাণু বলে।
আকাশী ঘরে: সূর্যের কাছের প্রথম বামন গ্রহ সিরিস। যে গ্রহগুলোর আকার অনেক ছোট, তাদেরকে ডর্ফ প্ল্যানেট বা বামন গ্রহ বলে। যেমন, সিরিস আমাদের চাঁদের চেয়েও ছোট।
পার্পেল ঘরে: ১৮০১ সালে জুসেপ্পে পিয়াৎজি এটি আবিষ্কার করেন। ২০১৫ সালে নাসার ‘ডন’ মহাকাশযান এটির কাছে গিয়ে প্রচুর পানি ও লবন দেখতে পায়। গ্রহটিতে উজ্জ্বল দুটি স্পট দেখা যায়।
পৃষ্ঠা: ১০
শিরোনাম: বৃহস্পতি
সহ-শিরোনাম: সবচেয়ে বড় গ্রহ
হলুদ ঘরে: গ্রহটি এতো বড় যে, এতে হাজারেরও বেশি পৃথিবী ঢুকিয়ে রাখা যাবে। সৌরজগতের বাকি ৭টি গ্রহ এর ভেতর ঢোকানোর পরও আরো কিছু জায়গা ফাঁকা থেকে যাবে। আর বৃহস্পতির চেয়েও হাজার গুণ বড় সূর্য।
সবুজ ঘরে: বৃহস্পতির গায়ে ডিমের মতো যে লাল অংশটি দেখতে পাচ্ছো, সেখানে পাশাপাশি ২টা পৃথিবী রাখা যাবে। অনেক বছর ধরে এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে।
আকাশী ঘরে: এই গ্রহে আমাদের পৃথিবীর মতো কোন মাটি নেই। অর্থাৎ এখানে মহাকাশযান নিয়ে কেউ নামতে পারবে না। কারণ, এই গ্রহের প্রায় পুরোটাই গ্যাসের তৈরি। মেঘের ওপর মেঘ, নানান রঙের নানান ধরনের মেঘ। সেখানে সব সময় প্রচণ্ড ঝড় ঝাপটা বইছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে।
পৃষ্ঠা: ১১
শিরোনাম: শনি
সহ-শিরোনাম: বলয়ের রাজা
সাদা ঘরে: বৃহস্পতি থেকে সামান্য ছোট শনি। কোটি কোটি বরফ আর পাথরের টুকরো, ধুলোবালি শনির চারদিকে দ্রুত ঘুরছে। দূর থেকে এটাকে রিং বা বলয় বলে মনে হয়। এজন্য গ্রহটি দেখতে সবচেয়ে সুন্দর লাগে। এখন পর্যন্ত প্রায় দেড়শ'র মতো চাঁদ আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে বড় চাঁদ টাইটান।
পৃষ্ঠা: ১২
শিরোনাম: ইউরেনাস
সহ-শিরোনাম: সবচেয়ে ঠাণ্ডা গ্রহ
কমলা ঘরে: এটাই একমাত্র গ্রহ, যে নিজের একপাশে কাৎ হয়ে ঘুরছে। সবচেয়ে বড় চাঁদ টাইটানিয়া।
ম্যাজেন্টা ঘরে: ৮৪ বছরে সূর্যের চারদিকে একবার ঘুরে আসে। শনির মতো এরও বলয় আছে।
পৃষ্ঠা: ১৩
শিরোনাম: নেপচুন
সহ-শিরোনাম: ঠাণ্ডা ঝড়ের নীল গ্রহ
সবুজ ঘরে: ইউরেনাস থেকে একটু ছোট গ্রহটি। ১৬৫ বছরে সূর্যের চারদিকে একবার ঘুরে আসে। সূর্য থেকে অনেক দূরে বলে বেশ ঠাণ্ডা গ্রহটি।
খয়েরি ঘরে: ১৯৮৯ সালে ভয়েজার-২ স্পেইসশিপ নেপচুনের কাছ দিয়ে যাবার সময় ট্রাইটান চাঁদটির কিছু ছবি পাঠায়। পৃথিবীর পরই এ জায়গাটি মানুষ বসবাসের সবচাইতে উপযোগী হতে পারে।
বেগুনি ঘরে: নেপচুন ছাড়িয়ে আমরা এখন বামন গ্রহদের এলাকার দিকে যাবো...
পৃষ্ঠা: ১৪
শিরোনাম: প্লুটো
সহ-শিরোনাম: সবচেয়ে বড় বামন গ্রহ
সবুজ ঘরে: কাইপার বেল্টের প্রথম বামন গ্রহ প্লুটো। আমাদের চাঁদের চেয়েও ছোট গ্রহটি। এর ৫টি চাঁদ- নিক্স, স্টিক্স, হাইড্রা, ক্যারব্যারস আর চ্যারন। সবচেয়ে বড় চাঁদ চ্যারন। এটাকে কেউ কেউ ক্যারন কিংবা শ্যারন বলে। প্লুটো আর চ্যারন একে অপরের দিকে মুখ করে ঘুরছে। গ্রহটির প্রায় ৩ ভাগের ১ ভাগ পানি। ১৯৩০ সালে বিজ্ঞানী ক্লাইড টমবাহ্ একে প্রথম দেখতে পান। গ্রহটি ২৪৮ বছরে সূর্যের চারদিকে একবার ঘুরে আসে।
পৃষ্ঠা: ১৫
শিরোনাম-১: হাওমেয়া
সহ-শিরোনাম-১: কাইপার বেল্টে ডিমের মতো বামন গ্রহ
গোলাপি ঘরে: এটা নিজের চারদিকে ৪ ঘন্টায় অর্থাৎ এতো জোরে ঘোরে যে, তার আকার অনেকটা ডিমের মতো হয়ে গিয়েছে। শনির মতো এরও বলয় রয়েছে। "হাই'ইয়াকা" ও "নামাকা" নামে দুটি চাঁদ আছে।
শিরোনাম-২: মাকিমাকি
সহ-শিরোনাম-২: লাল বামন গ্রহ
আকাশী ঘরে: কাইপার বেল্টে মঙ্গলের মতো লাল গ্রহ এটি। এখানে কোন বাতাস নেই। "এমকেটু" নামে একটা চাঁদ আছে।
পৃষ্ঠা: ১৬
শিরোনাম-১: অ্যারিস
সহ-শিরোনাম-১: সবচেয়ে উজ্জ্বল বামন গ্রহ
সবুজ ঘরে: প্লুটোর চেয়ে একটু ছোট বামন গ্রহটি। অ্যারিসের এলাকার নাম "স্ক্যাটার্ড ডিস্ক"। "ডিসনমিয়া" নামে একটি চাঁদ আছে।
শিরোনাম-২: সেডনা
সহ-শিরোনাম-২: লাল বামন গ্রহ
কমলা ঘরে: সূর্য থেকে অনেক দূরে "অর্ট ক্লাউড" এলাকায় থেকে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সেডনার হাজার বছর পেরিয়ে যায়। সেডনার এলাকার অন্যন্য বামন গ্রহদেরকে "সেডনয়েড" বলা হয়। আরো অনেক বামন গ্রহ আছে। পরের পর্বগুলোতে সৌরজগতের আরো কিছু বামন গ্রহ, চাঁদ, ধূমকেতু, ইত্যাদি দেখাবো। তারপর সৌরজগত ছাড়িয়ে তারা, নেবুলা, গ্যালাক্সি, ইত্যাদি জায়াগায় ঘুরতে যাবো...
পৃষ্ঠা: শেষ প্রচ্ছদ